স্কটল্যান্ডকে কোণঠাসা করেও বাংলাদেশের সামনে ১৪১ রানের লক্ষ্য!

অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটিশরা।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।